وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
উচ্চারণ
ওয়া ইলা-হুকুম ইলা-হুওঁ ওয়া-হিদ, লা ইলা-হা ইল্লা হুওয়ার রাহমা-নুর রাহীম।
অর্থ
আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
সূত্র: সুনানে আবু দাউদঃ ১৪৯৬
হাদিসটি পড়ুন
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " اسْمُ اللَّهِ الأَعْظَمُ فِي هَاتَيْنِ الآيَتَيْنِ { وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ } وَفَاتِحَةُ سُورَةِ آلِ عِمْرَانَ { الم * اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ } . '
আসমা বিনতে ইয়াজিদ (রা:) থেকে বর্ণিত, নবী (সা:) বলেছেন: “আল্লাহর ইসমে আজম (মহান নাম) এই দুটি আয়াতে রয়েছে: ‘আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু’ এবং সূরা আল-ইমরানের শুরু, ‘আলিফ লাম মীম, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।’” সুনানে আবু দাউদ ১৪৯৬ [হাসান (আল-আলবানী) সুনানে আবু দাউদ ১৪৯৬]
দোয়ার তথ্যসূত্র: IslamicAPI-এর Masnun Dua ডেটাসেট (কুরআন, হাদিস, হিসনুল মুসলিম ও রাহে বেলায়াত অবলম্বনে)। ডেটাসেট দেখুন