وَمَا ظَنُّ ٱلَّذِينَ يَفۡتَرُونَ عَلَى ٱللَّهِ ٱلۡكَذِبَ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ إِنَّ ٱللَّهَ لَذُو فَضۡلٍ عَلَى ٱلنَّاسِ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَشۡكُرُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর যারা আল্লাহর ওপর মিথ্যা রটাচ্ছে, কিয়ামতের দিন (তাদের পরিণতি) সম্পর্কে তাদের কী ধারণা?(১) নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল;(২) কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
টীকা
(১) তারা কি মনে করছে যে, তাদেরকে ক্ষমা করে দেয়া হবে?
(২) তিনি তাদেরকে সংশোধনের সুযোগ দিয়েছেন এবং তাদেরকে দুনিয়াতে দ্রুত শাস্তি দেননি।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।