وَقَدۡ مَكَرُواْ مَكۡرَهُمۡ وَعِندَ ٱللَّهِ مَكۡرُهُمۡ وَإِن كَانَ مَكۡرُهُمۡ لِتَزُولَ مِنۡهُ ٱلۡجِبَالُ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর তারা (মুহাম্মাদকে হত্যা ও তাঁর দা‘ওয়াতকে নিঃশেষ করতে) নিজেদের সর্বোচ্চ ষড়যন্ত্র করেছিল। অথচ তাদের সেই ষড়যন্ত্র (এবং তার উপযুক্ত প্রতিফল) আল্লাহর নিকট সংরক্ষিত রয়েছে। আর তাদের ষড়যন্ত্র এমন ভয়াবহ ছিল যে, তাতে পাহাড়ও স্থানচ্যুত হয়ে যেতে পারত।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।