মূল অংশে যান

আল-হাজ্জ ২২:১৫

পুরো সূরা পড়ুন

مَن كَانَ يَظُنُّ أَن لَّن يَنصُرَهُ ٱللَّهُ فِي ٱلدُّنۡيَا وَٱلۡأٓخِرَةِ فَلۡيَمۡدُدۡ بِسَبَبٍ إِلَى ٱلسَّمَآءِ ثُمَّ لۡيَقۡطَعۡ فَلۡيَنظُرۡ هَلۡ يُذۡهِبَنَّ كَيۡدُهُۥ مَا يَغِيظُ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

যে ব্যক্তি মনে করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাঁর রাসূলকে কখনো সাহায্য করবেন না, সে একটি রশি আকাশের দিকে ঝুলিয়ে তারপর (তাতে ঝুলে) তা কেটে দেখুক; এরপর সে ভেবে দেখুক, তার এই কৌশল তার অন্তরের ক্ষোভ দূর করতে পারে কি না।(১)

টীকা

(১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহায্যের মূল উৎস হচ্ছে অহী, রশির মাধ্যমে আসমানে উঠে অহী বন্ধ করা যেহেতু সম্ভব নয়, সেহেতু এ কাজে সফল হওয়াও অসম্ভব।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।