মূল অংশে যান

আন-নূর ২৪:২২

পুরো সূরা পড়ুন

وَلَا يَأۡتَلِ أُوْلُواْ ٱلۡفَضۡلِ مِنكُمۡ وَٱلسَّعَةِ أَن يُؤۡتُوٓاْ أُوْلِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱلۡمُهَٰجِرِينَ فِي سَبِيلِ ٱللَّهِۖ وَلۡيَعۡفُواْ وَلۡيَصۡفَحُوٓاْۗ أَلَا تُحِبُّونَ أَن يَغۡفِرَ ٱللَّهُ لَكُمۡۚ وَٱللَّهُ غَفُورٞ رَّحِيمٌ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর তোমাদের মধ্যে যারা সম্মান-মর্যাদা ও প্রাচুর্যের অধিকারী, তারা যেন এমন কসম না করে যে, তারা নিকটাত্মীয়, মিসকীন ও আল্লাহর পথে হিজরতকারীদেরকে (কোন অপরাধে লিপ্ত থাকার কারণে) কিছুই দেবে না। আর তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষত্রুটি উপেক্ষা করে। তোমরা কি পছন্দ করো না যে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন? আর আল্লাহ (তাওবাকারী বান্দাদের প্রতি) বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।(১)

টীকা

(১) এ আয়াতটি মুলত আবু বাকর সিদ্দীক (রা.) সম্পর্কে নাযিল হয়েছে, যখন তিনি আয়িশার বিরুদ্ধে অপবাদে অংশগ্রহণের জন্য সাহাবা মিসতাহ রাদি আল্লাহু ‘আনহুর খরচ না চালানোর শপথ করেন।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।