মূল অংশে যান

আল-কাসাস ২৮:৫৭

পুরো সূরা পড়ুন

وَقَالُوٓاْ إِن نَّتَّبِعِ ٱلۡهُدَىٰ مَعَكَ نُتَخَطَّفۡ مِنۡ أَرۡضِنَآۚ أَوَلَمۡ نُمَكِّن لَّهُمۡ حَرَمًا ءَامِنٗا يُجۡبَىٰٓ إِلَيۡهِ ثَمَرَٰتُ كُلِّ شَيۡءٖ رِّزۡقٗا مِّن لَّدُنَّا وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর তারা বলে: ‘আমরা যদি তোমার সাথে হিদায়াতের অনুসরণ করি তবে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত করা হবে।’ (এ কথাটা তারা কীভাবে বলে?) আমি কি তাদের জন্য এক নিরাপদ ‘হারাম’ (মক্কা নগরী) -এর সুব্যবস্থা করিনি?(১) সেখানে সব ধরনের ফলমূল আমদানী করে আনা হয়, আমার পক্ষ থেকে রিযকস্বরূপ? কিন্তু তাদের অধিকাংশই তা (আল্লাহর দেয়া নি‘আমত সম্পর্কে) জানে না।

টীকা

(১) যেখানে রক্তপাত ও যুলম হারাম ছিলো।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।