وَلَمَّآ أَن جَآءَتۡ رُسُلُنَا لُوطٗا سِيٓءَ بِهِمۡ وَضَاقَ بِهِمۡ ذَرۡعٗاۖ وَقَالُواْ لَا تَخَفۡ وَلَا تَحۡزَنۡ إِنَّا مُنَجُّوكَ وَأَهۡلَكَ إِلَّا ٱمۡرَأَتَكَ كَانَتۡ مِنَ ٱلۡغَٰبِرِينَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর যখন আমাদের ফেরেশতারা লুতের কাছে আগমন করল, তখন তিনি তাদের কারণে উদ্বিগ্ন হলেন এবং তাদের বিষয়ে সংকীর্ণ বোধ করলেন। তারা বলল: ‘ভয় কোরো না এবং দুঃখ করো না। নিশ্চয় আমরা তোমাকে এবং তোমার পরিবারকে রক্ষা করব, তবে তোমার স্ত্রীকে নয়, সে পেছনে থেকে যাওয়া (ধ্বংসপ্রাপ্তদের) অন্তর্ভুক্ত হবে।’
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।