মূল অংশে যান

আল-আনকাবুত ২৯:৪০

পুরো সূরা পড়ুন

فَكُلًّا أَخَذۡنَا بِذَنۢبِهِۦۖ فَمِنۡهُم مَّنۡ أَرۡسَلۡنَا عَلَيۡهِ حَاصِبٗا وَمِنۡهُم مَّنۡ أَخَذَتۡهُ ٱلصَّيۡحَةُ وَمِنۡهُم مَّنۡ خَسَفۡنَا بِهِ ٱلۡأَرۡضَ وَمِنۡهُم مَّنۡ أَغۡرَقۡنَاۚ وَمَا كَانَ ٱللَّهُ لِيَظۡلِمَهُمۡ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

অতঃপর প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের মধ্যে কাউকে আমি প্রেরণ করেছিলাম প্রস্তরবৃষ্টি(১), কাউকে আঘাত করেছিল বিকট চিৎকার(২), কাউকে আমি ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলাম(৩) এবং কাউকে আমি ডুবিয়ে দিয়েছিলাম।(৪) আর আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল।

টীকা

(১) লূত সম্প্রদায়ের ওপর আমি স্তরবিশিষ্ট শক্ত মাটির পাথর পাঠিয়েছি। (২) সালিহ ও শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়কে কঠিন বজ্র নিনাদ পাকড়াও করেছে। (৩) কারূন ও তার ঘর-বাড়ি কে আমি জমিনে ধসিয়ে দিয়েছি। (৪) নূহ, ফির‘আউন ও হামান সম্প্রদায়কেও আমি পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।