মূল অংশে যান

সাবা ৩৪:৫৪

পুরো সূরা পড়ুন

وَحِيلَ بَيۡنَهُمۡ وَبَيۡنَ مَا يَشۡتَهُونَ كَمَا فُعِلَ بِأَشۡيَاعِهِم مِّن قَبۡلُۚ إِنَّهُمۡ كَانُواْ فِي شَكّٖ مُّرِيبِۭ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর তাদের ও তারা যা কামনা করতো, তার মধ্যে অন্তরাল করে দেয়া হবে(১), যেমন ইতঃপূর্বে তাদের সমগোত্রীয়দের ক্ষেত্রে করা হয়েছিলো।(২) নিশ্চয় তারা ছিল, বিভ্রান্তিকর সন্দেহে পতিত।

টীকা

(১) অর্থাৎ দুনিয়ার চাকচিক্য, কুফরী থেকে তাওবা, জাহান্নাম থেকে মুক্তি ও দুনিয়ার জীবনে ফেরত আসা; এগুলোর মাঝে পর্দা দেয়া হবে। (২) অর্থাৎ তাদের পূর্ববর্তী অস্বীকারকারী জাতিরাও আল্লাহর শাস্তি নাযিল হওয়ার পূর্বেও ঈমান আনেনি। অত:পর যখন শাস্তি নাযিল হতে দেখল, তখন ঈমান আনার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু তাদের ঈমান তখন আর গ্রহণ করা হয়নি।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।