وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর চাঁদের জন্য আমি নির্ধারণ করেছি মানযিলসমূহ(১), অবশেষে সেটি খেজুরের শুষ্ক পুরাতন শাখার মত হয়ে যায়।
টীকা
(১) অর্থাৎ আল্লাহর একত্ববাদের আরেকটি প্রমাণ হচ্ছেঃ চাঁদের জন্যে আমি প্রতি রাতে একেকটি কক্ষ নির্ধারণ করেছি। এটি ছোট আকারে প্রথমে উদিত হয়। অতঃপর ক্রমশ বড় হতে থাকে । অস্তে আস্তে আবার ছোট আকৃতি ধারণ করে। অবশেষে তা শুষ্ক বাঁকা, পুরোনো খেজুর শাখার আকারে ফিরে যায়।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।