মূল অংশে যান

كَذَّبَتۡ قَبۡلَهُمۡ قَوۡمُ نُوحٖ وَعَادٞ وَفِرۡعَوۡنُ ذُو ٱلۡأَوۡتَادِ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

তাদের পূর্বেও নূহের জাতি, ‘আদ সম্প্রদায় ও প্রতাপশালী অধিপতি ফির‘আউন (নবীদেরকে) অস্বীকার করেছিল।(১)

টীকা

(১) যুল-আওতাদ দ্বারা কী বোঝানো হয়েছে, তা নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন: সে মানুষকে চিৎ করে শুইয়ে তার হাত-পায়ে পেরেক এঁটে দিত এবং তার ওপরে সাপ-বিচ্ছু ছেড়ে দিত। কারো মতে, সে রশি ও পেরেক দ্বারা বিশেষ এক প্রকার খেলা খেলত। কেউ কেউ বলেছেন: এখানে পেরেক বলে অট্টালিকা বুঝানো হয়েছে। সে সুদৃঢ় অট্টালিকা নির্মাণ করেছিল। আবার সম্ভবত পেরেক বলতে মিসরের পিরামিডও বুঝানো যেতে পারে। কেননা এগুলো জমিনের মধ্যে পেরেকের মতো গাঁথা রয়েছে।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।