وَوَهَبۡنَا لَهُۥٓ أَهۡلَهُۥ وَمِثۡلَهُم مَّعَهُمۡ رَحۡمَةٗ مِّنَّا وَذِكۡرَىٰ لِأُوْلِي ٱلۡأَلۡبَٰبِ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর (তার ধৈর্যের প্রতিদান হিসেবে) আমার পক্ষ থেকে রহমতস্বরূপ ও বুদ্ধিমানদের জন্য উপদেশস্বরূপ আমি তাকে তার পরিবার-পরিজন ও তাদের সাথে তাদের অনুরূপ অনেককে দান করলাম ।(১)
টীকা
(১) বিভিন্ন বর্ণনায় এসেছে, এ রোগে আক্রান্ত হওয়ার পর আইউবের স্ত্রী ছাড়া আর সবাই তার সংগ ত্যাগ করেছিল, এমন কি সন্তানরাও। আল্লাহ তার দু‘আ কবুল করে সবাইকে ফেরত দিলেন।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।