لَّن يَسۡتَنكِفَ ٱلۡمَسِيحُ أَن يَكُونَ عَبۡدٗا لِّلَّهِ وَلَا ٱلۡمَلَٰٓئِكَةُ ٱلۡمُقَرَّبُونَۚ وَمَن يَسۡتَنكِفۡ عَنۡ عِبَادَتِهِۦ وَيَسۡتَكۡبِرۡ فَسَيَحۡشُرُهُمۡ إِلَيۡهِ جَمِيعٗا
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
মসীহ কখনো আল্লাহর বান্দা হতে হেয় মনে করে না এবং ঘনিষ্ঠ ফিরিশতাগণও করে না।(১) আর যারা তাঁর ইবাদাতকে হেয় জ্ঞান করে এবং অহংকার করে, তবে তিনি অচিরেই তাদের সবাইকে তাঁর কাছে একত্র করবেন(২)।
টীকা
(১) কাজেই হে খ্রিস্টানরা তোমরা কীভাবে ‘ঈসাকে ইলাহ বা মা’বূদ সাব্যস্ত করছো? আর মুশরিকরাই বা কীভাবে ফিরিশতাগণকে ইলাহ সাব্যস্ত করেছে?
(২) তাদেরকে যথোপযুক্ত প্রতিদান দিবেন।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।