۞ وَٱلۡمُحۡصَنَٰتُ مِنَ ٱلنِّسَآءِ إِلَّا مَا مَلَكَتۡ أَيۡمَٰنُكُمۡۖ كِتَٰبَ ٱللَّهِ عَلَيۡكُمۡۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَآءَ ذَٰلِكُمۡ أَن تَبۡتَغُواْ بِأَمۡوَٰلِكُم مُّحۡصِنِينَ غَيۡرَ مُسَٰفِحِينَۚ فَمَا ٱسۡتَمۡتَعۡتُم بِهِۦ مِنۡهُنَّ فَـَٔاتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةٗۚ وَلَا جُنَاحَ عَلَيۡكُمۡ فِيمَا تَرَٰضَيۡتُم بِهِۦ مِنۢ بَعۡدِ ٱلۡفَرِيضَةِۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
তাছাড়া বিবাহিত নারীদেরও তোমাদের জন্য হারাম করা হয়েছে; তবে তোমাদের অধিকারভুক্ত (যুদ্ধবন্দিনী) দাসী ব্যতীত। এটি তোমাদের ওপর আল্লাহর বিধান। এদের ছাড়া অন্যান্য নারী তোমাদের জন্য বৈধ করা হয়েছে, যাতে তোমরা নিজেদের সম্পদ (মোহর) দিয়ে তাদেরকে বিবাহ করতে চাও, পবিত্র জীবনযাপনের উদ্দেশ্যে, অবৈধ যৌনাচারে লিপ্ত হওয়ার জন্য নয়। অতঃপর তাদের সঙ্গে বৈধ দাম্পত্য সম্পর্ক স্থাপন করলে তাদের নির্ধারিত মোহর প্রদান করো। আর মোহর নির্ধারণের পর তোমরা যদি পারস্পরিক সম্মতিতে কোনো পরিবর্তন করো, তবে তাতে তোমাদের কোনো দোষ নেই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।