أَمۡ يَحۡسُدُونَ ٱلنَّاسَ عَلَىٰ مَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦۖ فَقَدۡ ءَاتَيۡنَآ ءَالَ إِبۡرَٰهِيمَ ٱلۡكِتَٰبَ وَٱلۡحِكۡمَةَ وَءَاتَيۡنَٰهُم مُّلۡكًا عَظِيمٗا
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
না কি তারা মানুষকে (অর্থাৎ মুহাম্মদ ﷺ-কে ও তাঁর অনুসারীদের) আল্লাহ তাঁর অনুগ্রহে যা দান করেছেন, সে জন্য হিংসা করে? অথচ আমরা তো ইবরাহীমের বংশধরদের কিতাব ও হিকমত দান করেছি এবং তাদেরকে মহান রাজত্বও প্রদান করেছি।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।