মূল অংশে যান

আন-নিসা ৪:৯২

পুরো সূরা পড়ুন

وَمَا كَانَ لِمُؤۡمِنٍ أَن يَقۡتُلَ مُؤۡمِنًا إِلَّا خَطَـٔٗاۚ وَمَن قَتَلَ مُؤۡمِنًا خَطَـٔٗا فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖ وَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦٓ إِلَّآ أَن يَصَّدَّقُواْۚ فَإِن كَانَ مِن قَوۡمٍ عَدُوّٖ لَّكُمۡ وَهُوَ مُؤۡمِنٞ فَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ وَإِن كَانَ مِن قَوۡمِۭ بَيۡنَكُمۡ وَبَيۡنَهُم مِّيثَٰقٞ فَدِيَةٞ مُّسَلَّمَةٌ إِلَىٰٓ أَهۡلِهِۦ وَتَحۡرِيرُ رَقَبَةٖ مُّؤۡمِنَةٖۖ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ شَهۡرَيۡنِ مُتَتَابِعَيۡنِ تَوۡبَةٗ مِّنَ ٱللَّهِۗ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمٗا

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

কোনো মুমিনের জন্য অন্য কোনো মুমিনকে হত্যা করা বৈধ নয়, তবে ভুলবশত হলে ভিন্ন কথা। আর কেউ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করলে তার ওপর একজন মুমিন দাস মুক্ত করা এবং নিহত ব্যক্তির পরিবারকে রক্তপণ (দিয়াত) প্রদান করা আবশ্যক; তবে তারা যদি তা ক্ষমা করে দেয়, তাহলে ভিন্ন কথা। আর যদি নিহত ব্যক্তি তোমাদের শত্রুপক্ষের হলেও মুমিন হয়, তবে একজন মুমিন দাস মুক্ত করাই কর্তব্য। আর যদি সে এমন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়, যাদের সঙ্গে তোমাদের চুক্তি রয়েছে, তবে তার পরিবারকে রক্তপণ প্রদান এবং একজন মুমিন দাস মুক্ত করা আবশ্যক। আর যে ব্যক্তি (দাস মুক্ত করার সামর্থ্য) না পায়, সে একাধারে দুই মাস সিয়াম পালন করবে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত তাওবার বিধান। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।