وَهُوَ ٱلَّذِي كَفَّ أَيۡدِيَهُمۡ عَنكُمۡ وَأَيۡدِيَكُمۡ عَنۡهُم بِبَطۡنِ مَكَّةَ مِنۢ بَعۡدِ أَنۡ أَظۡفَرَكُمۡ عَلَيۡهِمۡۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর তিনিই মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের (মুশরিকদের) ওপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরায়ে রেখেছেন।(১) আর তোমরা যা আমল কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
টীকা
(১) অর্থাৎ হুদায়বিয়ায় ৮০ জন কাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিল। আল্লাহ মুসলিম ও কাফিরদেরকে যুদ্ধ করা থেকে বিরত রেখেছেন এবং মুসলিমরা তাদেরকে জীবিত বন্দি করার পরেও তাদেরকে মুক্তিপণ ব্যতিরেকেই মুক্ত করে দিয়েছে।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।