إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَٱلَّذِينَ هَادُواْ وَٱلصَّٰبِـُٔونَ وَٱلنَّصَٰرَىٰ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَعَمِلَ صَٰلِحٗا فَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ইয়াহূদী হয়েছে, সাবিঈ(১) এবং খ্রিস্টান, তাদের মধ্যে যে-ই আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান আনে এবং সৎকাজ করে(২), তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না।
টীকা
(১) সাবিয়ী: কোন নবীর অনুসারীদের একটি দল। কেউ কেউ বলেছেন: তারা খ্রিস্টান ও অগ্নিপূজকদের মাঝামাঝি এক সম্প্রদায়, যাদের কোনো দীন নেই।
(২) তবে নাজাত পেতে হলে অবশ্যই মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনায়ন করতে হবে। আর এখানে ‘সৎকাজ’ বলতে অনেকেই মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের ওপর ঈমান ও তার অনুসরণকেই বুঝিয়েছেন ।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।