মূল অংশে যান

وَلَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ وَنَعۡلَمُ مَا تُوَسۡوِسُ بِهِۦ نَفۡسُهُۥۖ وَنَحۡنُ أَقۡرَبُ إِلَيۡهِ مِنۡ حَبۡلِ ٱلۡوَرِيدِ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তাও আমি জানি। আর আমি তার গলার ধমনি হতেও অধিক নিকটবর্তী।(১)

টীকা

(১) এখানে نحن বা ‘আমরা’ দ্বারা আল্লাহ নিজেকে বা ফিরিশতাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ হলে অর্থ, মহান আল্লাহর জ্ঞানের ব্যপ্তি এত বেশি যে, তিনি তার বান্দার গলার ধমনী হতেও অধিক নিকটবর্তী হয়েই তাকে পর্যবেক্ষণ করেন। আর ফিরিশতা হলে তারা তো সদাসর্বদা মানুষের সাথেই থাকেন।[ইবনু কাসীর]

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।