وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ نَسُواْ ٱللَّهَ فَأَنسَىٰهُمۡ أَنفُسَهُمۡۚ أُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
তোমরা তাদের মতো হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল; ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথাই ভুলিয়ে দিয়েছেন।(১) আর তারাই হল ফাসিক।
টীকা
(১) ফলে যে সব আমল তাদেরকে আল্লাহর গযব ও শাস্তি থেকে রক্ষা করবে, সেগুলো তারা করে নি।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।