মূল অংশে যান

আল-হাশর ৫৯:২

পুরো সূরা পড়ুন

هُوَ ٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ مِن دِيَٰرِهِمۡ لِأَوَّلِ ٱلۡحَشۡرِۚ مَا ظَنَنتُمۡ أَن يَخۡرُجُواْۖ وَظَنُّوٓاْ أَنَّهُم مَّانِعَتُهُمۡ حُصُونُهُم مِّنَ ٱللَّهِ فَأَتَىٰهُمُ ٱللَّهُ مِنۡ حَيۡثُ لَمۡ يَحۡتَسِبُواْۖ وَقَذَفَ فِي قُلُوبِهِمُ ٱلرُّعۡبَۚ يُخۡرِبُونَ بُيُوتَهُم بِأَيۡدِيهِمۡ وَأَيۡدِي ٱلۡمُؤۡمِنِينَ فَٱعۡتَبِرُواْ يَٰٓأُوْلِي ٱلۡأَبۡصَٰرِ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আহলে কিতাবদের মধ্যে যারা কুফরী করেছিল,(১) তিনিই তাদেরকে (চুক্তি ভঙ্গের কারণে) প্রথমবারের মতো তাদের ঘর-বাড়ি (মদীনা) থেকে (সিরিয়ার দিকে) বহিষ্কার করেছিলেন। (হে মু’মিনগণ!) তোমরা ধারণাও করনি যে, তারা (২)বেরিয়ে যাবে। আর তারা ধারণা করেছিল যে, তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর (পাকড়াও এবং) শাস্তি থেকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক থেকে আসল, যা তারা কল্পনাও করতে পারেনি এবং আল্লাহ তাদের অন্তরসমূহে এমন ভীষণ ত্রাস সঞ্চার করলেন যে, তারা তাদের বাড়ি-ঘর (ভিতর থেকে) নিজেদের হাতে এবং মু’মিনদের হাতে (বাহির থেকে) ধ্বংস করতে শুরু করল। অতএব, হে দৃষ্টিমান লোকেরা! তোমরা (তাদের শাস্তি দেখে) উপদেশ গ্রহণ করো।’

টীকা

(১) অর্থাৎ মদীনার ইয়াহূদী সম্প্রদায় বানূন নাদীর। (২) এ সম্মান ও ক্ষমতা থাকা সত্ত্বেও এভাবে তাঁদের দুর্গসমূহ থেকে।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।