وَلَوۡ جَعَلۡنَٰهُ مَلَكٗا لَّجَعَلۡنَٰهُ رَجُلٗا وَلَلَبَسۡنَا عَلَيۡهِم مَّا يَلۡبِسُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
তাছাড়া আমি যদি কোনো ফিরিশতাকেও রাসূল করে পাঠাতাম, তবে তাঁকে পুরুষ মানুষের আকৃতিতেই পাঠাতাম।(১) আর তাদেরকে সেরকম বিভ্রান্তিতে ফেলতাম, যেরূপ বিভ্রান্তিতে তারা এখন রয়েছে।(২)
টীকা
(১) যাতে তারা তার থেকে শুনতে ও শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ, আল্লাহ ফিরিশতাকে যে অবয়বে সৃষ্টি করেছেন, সেভাবে তাকে পাঠালে তার থেকে এ জাতীয় উপকার গ্রহণ কখনোই সম্ভব ছিলো না।
(২) আমি তাকে কোন পুরুষের আকৃতিতে পাঠালে তার ব্যাপারটিও তাদের জন্য সন্দেহজনকই হয়ে থাকতো, যেমনটি তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সন্দেহের মধ্যে রয়েছে।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।