تِلۡكَ ٱلۡقُرَىٰ نَقُصُّ عَلَيۡكَ مِنۡ أَنۢبَآئِهَاۚ وَلَقَدۡ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَمَا كَانُواْ لِيُؤۡمِنُواْ بِمَا كَذَّبُواْ مِن قَبۡلُۚ كَذَٰلِكَ يَطۡبَعُ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِ ٱلۡكَٰفِرِينَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
এসব জনপদের(১) কিছু সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি, তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণসহ এসেছিল; কিন্তু পূর্বে তারা যে বিষয়কে একবার মিথ্যারোপ করেছিল, এর ওপর তদের ঈমান আনার ছিল না।(২) এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন।(৩)
টীকা
(১) অর্থাৎ নূহ, হূদ, সালিহ, লূত ও শু‘আইবের এলাকার মিথ্যারোপকারীদের পরিণতির সংবাদ।
(২) অর্থাৎ তারা রাসূলগণের ওপর ঈমান আনবে না। কারণ, আল্লাহ তা‘আলা পূর্ব থেকেই জানেন, তারা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করবে। অথবা পূর্বে যখন আল্লাহ তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, তখনই তারা মিথ্যারোপ করেছিল। ফলে তারা ঈমান আনবে না।
(৩) অর্থাৎ যেমনিভাবে আল্লাহ পূর্বের মিথ্যারোপকারীদের অন্তরসমূহ মোহর মেরে দিয়েছেন, তেমনিভাবে তিনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুফরিকারীদের অন্তরগুলোও মোহর মেরে দিবেন।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।