وَإِذۡ أَنجَيۡنَٰكُم مِّنۡ ءَالِ فِرۡعَوۡنَ يَسُومُونَكُمۡ سُوٓءَ ٱلۡعَذَابِ يُقَتِّلُونَ أَبۡنَآءَكُمۡ وَيَسۡتَحۡيُونَ نِسَآءَكُمۡۚ وَفِي ذَٰلِكُم بَلَآءٞ مِّن رَّبِّكُمۡ عَظِيمٞ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর স্মরণ কর, যখন আমি তোমাদেরকে ফির‘আউনের লোকদের থেকে উদ্ধার করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন নিকৃষ্ট শাস্তি দিত। তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। আর এতে(১) ছিল তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা।
টীকা
(১) ফির‘আউন ও তার সম্প্রদায়ের হাত থেকে তোমাদেরকে রক্ষা করার মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় পরীক্ষা ছিল, তোমরা তাঁর প্রতি কৃতজ্ঞ হও কি না?
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।