মূল অংশে যান

আল-আরাফ ৭:১৪৩

পুরো সূরা পড়ুন

وَلَمَّا جَآءَ مُوسَىٰ لِمِيقَٰتِنَا وَكَلَّمَهُۥ رَبُّهُۥ قَالَ رَبِّ أَرِنِيٓ أَنظُرۡ إِلَيۡكَۚ قَالَ لَن تَرَىٰنِي وَلَٰكِنِ ٱنظُرۡ إِلَى ٱلۡجَبَلِ فَإِنِ ٱسۡتَقَرَّ مَكَانَهُۥ فَسَوۡفَ تَرَىٰنِيۚ فَلَمَّا تَجَلَّىٰ رَبُّهُۥ لِلۡجَبَلِ جَعَلَهُۥ دَكّٗا وَخَرَّ مُوسَىٰ صَعِقٗاۚ فَلَمَّآ أَفَاقَ قَالَ سُبۡحَٰنَكَ تُبۡتُ إِلَيۡكَ وَأَنَا۠ أَوَّلُ ٱلۡمُؤۡمِنِينَ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর মূসা যখন আমাদের নির্ধারিত সময়ে উপস্থিত হলেন এবং তাঁর রব তাঁর সঙ্গে কথা বললেন, তখন তিনি বললেন, ‘হে আমার রব! আমাকে দেখান, যাতে আমি আপনার দিকে তাকাতে পারি।’ তিনি বললেন, ‘তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। তবে ওই পাহাড়ের দিকে তাকাও; যদি তা নিজের স্থানে স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পারবে।’ অতঃপর যখন তাঁর রব পাহাড়ে বিকশিত হলেন, তখন তিনি পাহাড়টিকে চূর্ণবিচূর্ণ করে দিলেন এবং মূসা অচেতন হয়ে পড়লেন। পরে যখন তাঁর চেতনা ফিরে এলো, তখন তিনি বললেন, ‘আপনি মহাপবিত্র! আমি আপনার কাছে তাওবা করলাম এবং আমি (আমার কওমের) মু’মিনদের মধ্যে প্রথম।’

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।