মূল অংশে যান

আল-আরাফ ৭:১৬৩

পুরো সূরা পড়ুন

وَسۡـَٔلۡهُمۡ عَنِ ٱلۡقَرۡيَةِ ٱلَّتِي كَانَتۡ حَاضِرَةَ ٱلۡبَحۡرِ إِذۡ يَعۡدُونَ فِي ٱلسَّبۡتِ إِذۡ تَأۡتِيهِمۡ حِيتَانُهُمۡ يَوۡمَ سَبۡتِهِمۡ شُرَّعٗا وَيَوۡمَ لَا يَسۡبِتُونَ لَا تَأۡتِيهِمۡۚ كَذَٰلِكَ نَبۡلُوهُم بِمَا كَانُواْ يَفۡسُقُونَ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর তাদের কাছে জিজ্ঞেস করো সাগর তীরের(১) জনপদবাসী সম্বন্ধে, যখন তাদের কাছে শনিবারে তাদের মাছগুলো ভেসে আসত তখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত; । আর যেদিন তারা ‘শনিবার’ পালন করত না, সেদিন তা তাদের কাছে আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করতাম। কারণ তারা পাপাচার করত।(২)

টীকা

(১) এ জনপদটি মদীনা ও মিশরের মধ্যবর্তী সাগর তীরে অবস্থিত ছিল। যাকে ‘আইলা’ বলা হতো। বর্তমানে এটাকে ‘ঈলাত’ বলা হয়। (২) অর্থাৎ তারা মাছ শিকারের কৌশল আঁটলো। তারা সেদিন জাল পাতল এবং গর্ত খনন করলো। ফলে শনিবারে মাছগুলো সেখানে আটকা পড়তো তবে নিষেধাজ্ঞার কারণে সে দিনে তারা সেগুলো শিকার করত না। পরে ছল চাতুরীর মাধ্যমে আল্লার নির্দেশ লঙ্ঘন করে রবিবারে তারা সেগুলো ধরে খেতো।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।