মূল অংশে যান

আল-আরাফ ৭:১৬৮

পুরো সূরা পড়ুন

وَقَطَّعۡنَٰهُمۡ فِي ٱلۡأَرۡضِ أُمَمٗاۖ مِّنۡهُمُ ٱلصَّٰلِحُونَ وَمِنۡهُمۡ دُونَ ذَٰلِكَۖ وَبَلَوۡنَٰهُم بِٱلۡحَسَنَٰتِ وَٱلسَّيِّـَٔاتِ لَعَلَّهُمۡ يَرۡجِعُونَ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর আমি তাদেরকে জমিনে বিভিন্ন দলে-উপদলে বিভক্ত করেছি; তাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ আর কেউ অন্য রকম । আর আমি তাদেরকে কল্যাণ ও অকল্যাণ(১) দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা ফিরে আসে।

টীকা

(১) যেমন: ধন-সম্পদের প্রাচুর্য ও ভোগ-বিলাসের উপকরণ দান, দুর্ভিক্ষ ও দারিদ্র্য, উদারতা ও কঠোরতা ইত্যাদি।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।