وَٱتۡلُ عَلَيۡهِمۡ نَبَأَ ٱلَّذِيٓ ءَاتَيۡنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنۡهَا فَأَتۡبَعَهُ ٱلشَّيۡطَٰنُ فَكَانَ مِنَ ٱلۡغَاوِينَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর তুমি তাদেরকে সে ব্যক্তির(১) সংবাদ পাঠ করে শোনাও, যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম। অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে যায়। অতঃপর শয়তান তার পেছনে লাগে। ফলে সে বিপথগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল।
টীকা
(১) এখানে বানূ ইসরাঈলের কোন নির্দিষ্ট ব্যক্তির কথা বলা হয়েছে। কেউ কেউ বলেছেন: সে হচ্ছে, বাল’আম ইবন আবার, আবার কেউ বলেছেন: উমাইয়া ইবন আবীস সালত, আবার কারো মতে, সে সাইফ ইবনুর রাহিব, অথবা বানূ ইসরাঈলের দো‘আ কবুল হওয়া বিশেষ কোনো বুজুর্গ ব্যক্তি।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।