মূল অংশে যান

আল-আরাফ ৭:১৯৪

পুরো সূরা পড়ুন

إِنَّ ٱلَّذِينَ تَدۡعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمۡثَالُكُمۡۖ فَٱدۡعُوهُمۡ فَلۡيَسۡتَجِيبُواْ لَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো, তারা তো তোমাদেরই মত বান্দা।(১) সুতরাং তোমরা তাদেরকে ডাকতে থাকো, অতঃপর তারা যেনো তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও।

টীকা

(১) অর্থাৎ এরা আল্লাহরই সৃষ্টি এবং তাঁরই মালিকানাধীন। বরং তোমরা অবস্থাগতভাবে তাদের চেয়ে আরো উন্নত। কারণ, তোমরা জীবিত; তোমরা কথা বলতে, হাঁটতে, দেখতে ও শুনতে পারো; কিন্তু তারা তা পারে না।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।