وَبَيۡنَهُمَا حِجَابٞۚ وَعَلَى ٱلۡأَعۡرَافِ رِجَالٞ يَعۡرِفُونَ كُلَّۢا بِسِيمَىٰهُمۡۚ وَنَادَوۡاْ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ أَن سَلَٰمٌ عَلَيۡكُمۡۚ لَمۡ يَدۡخُلُوهَا وَهُمۡ يَطۡمَعُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর তাদের উভয়ের (জান্নাতবাসী ও জাহান্নামবাসীদের) মধ্যে একটি পর্দা থাকবে। আর আ'রাফে(১) কিছু লোক থাকবে, যারা (জান্নাতবাসী ও জাহান্নামবাসী) প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনতে পারবে। আর তারা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে, ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক।’ তারা তখনও জান্নাতে প্রবেশ করেনি; তবে (আল্লাহর রহমতে সেখানে প্রবেশের) আশা করে।
টীকা
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।