يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱسۡتَجِيبُواْ لِلَّهِ وَلِلرَّسُولِ إِذَا دَعَاكُمۡ لِمَا يُحۡيِيكُمۡۖ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَحُولُ بَيۡنَ ٱلۡمَرۡءِ وَقَلۡبِهِۦ وَأَنَّهُۥٓ إِلَيۡهِ تُحۡشَرُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
হে মুমিনগণ! রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে, যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ ও রাসূলের সেই ডাকে সাড়া দাও। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ব্যক্তি ও তার অন্তরের মাঝে অন্তরায় হন।(১) আর নিশ্চয় তাঁর নিকট তোমাদেরকে সমবেত করা হবে।
টীকা
(১) অর্থাৎ কেউ সত্য প্রত্যাখ্যানের পর তা আবার গ্রহণ করতে চাইলে অবশ্যই আল্লাহ তার ও সত্য গ্রহণের মাঝে বাধা সৃষ্টি করতে সক্ষম।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।