وَمَا كَانَ ٱللَّهُ لِيُعَذِّبَهُمۡ وَأَنتَ فِيهِمۡۚ وَمَا كَانَ ٱللَّهُ مُعَذِّبَهُمۡ وَهُمۡ يَسۡتَغۡفِرُونَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর আল্লাহ এমন নন যে, তুমি তাদের মধ্যে থাকাবস্থায় তিনি তাদেরকে শাস্তি দিবেন।(১) আর আল্লাহ তাদেরকে শাস্তিদানকারীও নন, এমতাবস্থায় যে, তারা ক্ষমা প্রার্থনা করছে।
টীকা
(১) অর্থাৎ তার উম্মতকে শাস্তি দিয়ে মূলোৎপাটন করবেন না।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।