মূল অংশে যান

আল-আনফাল ৮:৪২

পুরো সূরা পড়ুন

إِذۡ أَنتُم بِٱلۡعُدۡوَةِ ٱلدُّنۡيَا وَهُم بِٱلۡعُدۡوَةِ ٱلۡقُصۡوَىٰ وَٱلرَّكۡبُ أَسۡفَلَ مِنكُمۡۚ وَلَوۡ تَوَاعَدتُّمۡ لَٱخۡتَلَفۡتُمۡ فِي ٱلۡمِيعَٰدِ وَلَٰكِن لِّيَقۡضِيَ ٱللَّهُ أَمۡرٗا كَانَ مَفۡعُولٗا لِّيَهۡلِكَ مَنۡ هَلَكَ عَنۢ بَيِّنَةٖ وَيَحۡيَىٰ مَنۡ حَيَّ عَنۢ بَيِّنَةٖۗ وَإِنَّ ٱللَّهَ لَسَمِيعٌ عَلِيمٌ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

তোমরা স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমরা উপত্যকার নিকটবর্তী পাশে (মদিনার দিক থেকে) অবস্থান করছিলে, আর তারা (মুশরিকরা) ছিল তার দূরবর্তী পাশে (মক্কার দিক থেকে)। আর (মক্কার ব্যবসায়ী) কাফিলাটি ছিল (লোহিত সাগরের পাড়ের দিকে) তোমাদের চেয়ে নিম্নভূমিতে। আর যদি তোমরা (ও মুশরিকরা বদরের যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে) পরস্পর ওয়াদাবদ্ধ হতে , তাহলে অবশ্যই সে ওয়াদার ক্ষেত্রে তোমরা মতবিরোধ (ওয়াদা ভঙ্গ) করতে; কিন্তু আল্লাহ এমন একটি বিষয় সম্পন্ন করতে চেয়েছিলেন, যা হওয়ারই ছিল, যাতে যে ধ্বংস হওয়ার, সে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ধ্বংস হয় এবং যাতে যে জীবিত থাকার, সে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জীবিত থাকে। আর নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।