إِذۡ يَقُولُ ٱلۡمُنَٰفِقُونَ وَٱلَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ غَرَّ هَٰٓؤُلَآءِ دِينُهُمۡۗ وَمَن يَتَوَكَّلۡ عَلَى ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٞ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
স্মরণ করো, যখন মুনাফিক ও যাদের অন্তরে ব্যাধি আছে তারা বলছিল: ‘এদেরকে তাদের ধর্মই ধোঁকায় ফেলেছে।‘(১) বস্তুত যে কেউ আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, আল্লাহ তো প্রবল পরাক্রান্তশালী , প্রজ্ঞাময়।
টীকা
(১) ধর্ম তাদেরকে শত্রুর ওপর বিজয়ের ওয়াদা দিচ্ছে; অথচ তাদের সংখ্যাও কম, আবার সরঞ্জামাদিও খুবই দুর্বল। অন্যদিকে শত্রুদের সংখ্যা বেশি, আবার তাদের সরঞ্জামাদিও খুবই শক্তিশালী।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।