মূল অংশে যান

আল-গাশিয়া

الغاشية

সূরা ৮৮ মাক্কী ২৬ আয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ১

    هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ

    হে রাসূল! তোমার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামত দিবসের) সংবাদ এসেছে?

  2. ২

    وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ

    সেদিন অনেক চেহারা হবে লাঞ্ছিত অপমানিত-অবনমিত ।

  3. ৩

    عَامِلَةٞ نَّاصِبَةٞ

    কর্মক্লান্ত, পরিশ্রান্ত।

  4. ৪

    تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ

    তারা প্রবেশ করবে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে।

  5. ৫

    تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ

    তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে।

  6. ৬

    لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ

    তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া আর কোন খাদ্য থাকবে না।

  7. ৭

    لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ

    তা (ভক্ষণকারীকে) মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

  8. ৮

    وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ

    সেদিন অনেক চেহারা হবে আনন্দোজ্জ্বল।

  9. ৯

    لِّسَعۡيِهَا رَاضِيَةٞ

    তারা নিজেদের (দুনিয়ার) কাজের সাফল্যে থাকবে সন্তুষ্ট-পরিতৃপ্ত।

  10. ১০

    فِي جَنَّةٍ عَالِيَةٖ

    সুউচ্চ জান্নাতে,

  11. ১১

    لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗ

    সেখানে তারা কোন অসার বাক্য শুনবে না।

  12. ১২

    فِيهَا عَيۡنٞ جَارِيَةٞ

    সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,

  13. ১৩

    فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞ

    সেখানে থাকবে সুউচ্চ খাট-পালঙ্ক।

  14. ১৪

    وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞ

    আর সদা প্রস্তুত পানপাত্রসমূহ।

  15. ১৫

    وَنَمَارِقُ مَصۡفُوفَةٞ

    আর সারি সারি বালিশসমূহ।

  16. ১৬

    وَزَرَابِيُّ مَبۡثُوثَةٌ

    আর বিস্তৃত বিছানো গালিচাসমূহ।

  17. ১৭

    أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلۡإِبِلِ كَيۡفَ خُلِقَتۡ

    তারা কি উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

  18. ১৮

    وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡ

    আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

  19. ১৯

    وَإِلَى ٱلۡجِبَالِ كَيۡفَ نُصِبَتۡ

    আর পর্বতমালার দিকে (দৃষ্টি দেয় না যে,) কীভাবে তা স্থাপন করা হয়েছে?

  20. ২০

    وَإِلَى ٱلۡأَرۡضِ كَيۡفَ سُطِحَتۡ

    আর জমিনের দিকে, কীভাবে তা (বসবাসের জন্যে) সমতল বিছানো হয়েছে?

  21. ২১

    فَذَكِّرۡ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٞ

    অতএব, হে রাসূল! তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।

  22. ২২

    لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍ

    তুমি তাদের ওপর বল প্রয়োগকারী নও।

  23. ২৩

    إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

    তবে যে (ঈমান থেকে) মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,

  24. ২৪

    فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَ

    ফলে আল্লাহ তাকে (জাহান্নামে প্রবিষ্ট করে) কঠিন শাস্তি দিবেন।

  25. ২৫

    إِنَّ إِلَيۡنَآ إِيَابَهُمۡ

    নিশ্চয় (মুত্যুর পর) আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।

  26. ২৬

    ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُم

    তারপর নিশ্চয় তাদের (আমলের) হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।