মূল অংশে যান

আত-তাওবা ৯:১১৭

পুরো সূরা পড়ুন

لَّقَد تَّابَ ٱللَّهُ عَلَى ٱلنَّبِيِّ وَٱلۡمُهَٰجِرِينَ وَٱلۡأَنصَارِ ٱلَّذِينَ ٱتَّبَعُوهُ فِي سَاعَةِ ٱلۡعُسۡرَةِ مِنۢ بَعۡدِ مَا كَادَ يَزِيغُ قُلُوبُ فَرِيقٖ مِّنۡهُمۡ ثُمَّ تَابَ عَلَيۡهِمۡۚ إِنَّهُۥ بِهِمۡ رَءُوفٞ رَّحِيمٞ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আল্লাহ অবশ্যই নবী(১), মুহাজির ও আনসারদের তাওবাহ কবুল করলেন, যারা অত্যন্ত কঠিন সংকটকালে তার (নবীর) অনুসরণ করেছিল, তাদের এক দলের অন্তর বক্রতার দিকে ধাবিত হওয়ার উপক্রম হওয়ার পরেও(২)। তারপর আল্লাহ তাদের তাওবাহ কবুল করেছেন। নিশ্চয় তিনি তাদের প্রতি অতি স্নেহশীল, পরম দয়ালু।

টীকা

(১) যেহেতু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে তাবুক যুদ্ধে না যাওয়ার অনুমতি দিয়েছেন। (২) সার্বিক অবস্থা এতো কঠিন ছিলো যে, এক দলের অন্তর যুদ্ধ না করার ইচ্ছাই পোষণ করছিলো।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।