يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ قَٰتِلُواْ ٱلَّذِينَ يَلُونَكُم مِّنَ ٱلۡكُفَّارِ وَلۡيَجِدُواْ فِيكُمۡ غِلۡظَةٗۚ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ مَعَ ٱلۡمُتَّقِينَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
হে ঈমানদারগণ! কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী(১) তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়।(২) আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ (তাঁর নিজ সাহায্য ও সহযোগিতা নিয়ে) মুত্তাকীদের সাথেই আছেন।
টীকা
(১) এখানে নিকটবর্তী অবস্থান ও নিকটতম আত্মীয়তার সম্পর্ক উভয়টিই উদ্দেশ্য।
(২) যাতে তারা ভয় পায় এবং তোমাদের ক্ষতি করতে না পারে।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।