لَقَدۡ نَصَرَكُمُ ٱللَّهُ فِي مَوَاطِنَ كَثِيرَةٖ وَيَوۡمَ حُنَيۡنٍ إِذۡ أَعۡجَبَتۡكُمۡ كَثۡرَتُكُمۡ فَلَمۡ تُغۡنِ عَنكُمۡ شَيۡـٔٗا وَضَاقَتۡ عَلَيۡكُمُ ٱلۡأَرۡضُ بِمَا رَحُبَتۡ ثُمَّ وَلَّيۡتُم مُّدۡبِرِينَ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
(হে মু’মিনরা! তোমরা সংখ্যায় ও যুদ্ধের সরঞ্জামে কম থাকা সত্ত্বেও) অবশ্যই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, বহু জায়গায় এবং হুনাইনের যুদ্ধের দিনে, যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুল্ল করেছিল; অথচ তা তোমাদের (শত্রুর ওপর বিজয়ের) কোন কাজেই আসেনি। আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও (শত্রুদের আক্রমণের প্রচণ্ডতায়) তোমাদের ওপর সংকীর্ণ হয়ে আসছিল। অতঃপর তোমরা (পরাজিত অবস্থায় শত্রুর প্রতি) পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।