وَجَآءَ ٱلۡمُعَذِّرُونَ مِنَ ٱلۡأَعۡرَابِ لِيُؤۡذَنَ لَهُمۡ وَقَعَدَ ٱلَّذِينَ كَذَبُواْ ٱللَّهَ وَرَسُولَهُۥۚ سَيُصِيبُ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡهُمۡ عَذَابٌ أَلِيمٞ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর আরব বেদুইনদের মধ্য থেকে কিছু লোক অজুহাত পেশ করতে আসল, যেন তাদেরকে অনুমতি দেয়া হয় এবং যারা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে মিথ্যা বলেছিল, তারা বসে থাকলো।(১) তাদের মধ্যে যারা কুফরি করেছে, তাদেরকে অচিরেই যন্ত্রণাদায়ক শাস্তি আক্রান্ত করবে।
টীকা
(১) অন্যদিকে আরেকটি দল ওজর-আপত্তি পেশ না করেই যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকলো। কারণ, তারা নবী এবং আল্লাহর ওয়াদাকে বিশ্বাস করতো না।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।