মূল অংশে যান

আল-কারিআ

القارعة

সূরা ১০১ মাক্কী ১১ আয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ১

    ٱلۡقَارِعَةُ

    মহাভীতিপ্রদ শব্দ!

  2. ২

    مَا ٱلۡقَارِعَةُ

    সে মহাভীতিপ্রদ শব্দ কী?

  3. ৩

    وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ

    (হে রাসূল!) তোমাকে কীসে জানাবে, মহা আঘাতকারী সেই বিপর্যয় কী?

  4. ৪

    يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ

    সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।

  5. ৫

    وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ

    আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।

  6. ৬

    فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ

    অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,

  7. ৭

    فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ

    সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।

  8. ৮

    وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ

    আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,

  9. ৯

    فَأُمُّهُۥ هَاوِيَةٞ

    তার আবাস হবে ’হাবিয়াহ’।

  10. ১০

    وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ

    হে রাসূল! তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?

  11. ১১

    نَارٌ حَامِيَةُۢ

    প্রজ্বলিত আগুন।

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।