মূল অংশে যান

আন-নাহল ১৬:১০৩

পুরো সূরা পড়ুন

وَلَقَدۡ نَعۡلَمُ أَنَّهُمۡ يَقُولُونَ إِنَّمَا يُعَلِّمُهُۥ بَشَرٞۗ لِّسَانُ ٱلَّذِي يُلۡحِدُونَ إِلَيۡهِ أَعۡجَمِيّٞ وَهَٰذَا لِسَانٌ عَرَبِيّٞ مُّبِينٌ

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

আর (হে নবী,) আমি অবশ্যই জানি যে, তারা বলে, ‘তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ’(১), যার দিকে তারা ইঙ্গিত করছে, তার ভাষা হচ্ছে অনারবী, অথচ এটি (আল-কুরআন) হচ্ছে সুস্পষ্ট আরবী ভাষা।

টীকা

(১) কারো মতো, তার নাম ‘জাবর’। সে ছিল আমির আল হাদরামীর রোমীয় ক্রীতদাস। কারো মতে, তার নাম ছিল ‘আইশ বা ইয়াঈশ’। অন্য বর্ণনায় তার নাম ইয়াসার, যার ডাকনাম ছিল আবু ফুকাইহাহ। অন্য একটি বর্ণনায় বলা হয়েছে, সে হলোঃ বিল’আম নামক একটি রোমীয় গোলাম। [ইবন কাসীর; ফাতহুল কাদীর]

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।