لِلَّذِينَ لَا يُؤۡمِنُونَ بِٱلۡأٓخِرَةِ مَثَلُ ٱلسَّوۡءِۖ وَلِلَّهِ ٱلۡمَثَلُ ٱلۡأَعۡلَىٰۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
যারা আখিরাতে ঈমান রাখে না, তাদের জন্য রয়েছে যাবতীয় মন্দ গুণাবলি (১) এবং আল্লাহর জন্য রয়েছে যাবতীয় মহান গুণাবলি।(২) আর তিনিই মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
টীকা
(১) ‘মাসাল’ শব্দটির আসল অর্থ উদাহরণ হলেও এখানে গুণাবলি ও প্রকৃতির অর্থে ব্যবহার হওয়াটি বেশি যুক্তিযুক্ত।
(২) অর্থাৎ আল্লাহর জন্য রয়েছে সকল প্রশংসনীয় উঁচু মানের বৈশিষ্ট্যাবলি যেমন মহিমা, পরিপূর্ণতা, সচ্ছলতা, জ্ঞান প্রভৃতি
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।