وَٱللَّهُ خَلَقَكُمۡ ثُمَّ يَتَوَفَّىٰكُمۡۚ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرۡذَلِ ٱلۡعُمُرِ لِكَيۡ لَا يَعۡلَمَ بَعۡدَ عِلۡمٖ شَيۡـًٔاۚ إِنَّ ٱللَّهَ عَلِيمٞ قَدِيرٞ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর আল্লাহই তোমাদের (পূর্বের নমুনা ছাড়াই) সৃষ্টি করেছেন; তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটান। আর তোমাদের মধ্যে এমনও আছে, যাকে বার্ধক্যের নিকৃষ্টতম অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়, যাতে সে জ্ঞান লাভ করার পর আবার কিছুই না জানে।(১) নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান।
টীকা
(১) অর্থাৎ অতি বার্ধক্যের কারণে একদা সে যা জানতো, তার কিছুই তখন আর স্মরণে থাকবে না।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।