وَأَتِمُّواْ ٱلۡحَجَّ وَٱلۡعُمۡرَةَ لِلَّهِۚ فَإِنۡ أُحۡصِرۡتُمۡ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۖ وَلَا تَحۡلِقُواْ رُءُوسَكُمۡ حَتَّىٰ يَبۡلُغَ ٱلۡهَدۡيُ مَحِلَّهُۥۚ فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوۡ بِهِۦٓ أَذٗى مِّن رَّأۡسِهِۦ فَفِدۡيَةٞ مِّن صِيَامٍ أَوۡ صَدَقَةٍ أَوۡ نُسُكٖۚ فَإِذَآ أَمِنتُمۡ فَمَن تَمَتَّعَ بِٱلۡعُمۡرَةِ إِلَى ٱلۡحَجِّ فَمَا ٱسۡتَيۡسَرَ مِنَ ٱلۡهَدۡيِۚ فَمَن لَّمۡ يَجِدۡ فَصِيَامُ ثَلَٰثَةِ أَيَّامٖ فِي ٱلۡحَجِّ وَسَبۡعَةٍ إِذَا رَجَعۡتُمۡۗ تِلۡكَ عَشَرَةٞ كَامِلَةٞۗ ذَٰلِكَ لِمَن لَّمۡ يَكُنۡ أَهۡلُهُۥ حَاضِرِي ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِۚ وَٱتَّقُواْ ٱللَّهَ وَٱعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ شَدِيدُ ٱلۡعِقَابِ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও ‘উমরা পূর্ণ করো। তবে যদি তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহলে যে হাদী(১) সহজলভ্য হয় তা যবেহ করো। আর হাদী তার নির্ধারিত স্থানে না পৌঁছা পর্যন্ত তোমরা মাথা মুণ্ডন করো না। অতঃপর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা তার মাথায় কোনো কষ্টদায়ক সমস্যা থাকে (এবং সে মাথা মুণ্ডন করে), তবে তাকে সিয়াম, সদকা অথবা কুরবানির মাধ্যমে ফিদিয়া দিতে হবে। তারপর যখন তোমরা নিরাপদ হবে, তখন যে ব্যক্তি হজের আগে উমরা করে (তামাত্তু হজ পালন করে), সে যেন সহজলভ্য হাদী যবেহ করে। আর যদি সে তা না পায়, তবে তাকে হজের সময় তিন দিন এবং ফিরে আসার পর সাত দিন, মোট পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে হবে। এ বিধান তাদের জন্য, যাদের পরিবার-পরিজন মসজিদুল হারামের অধিবাসী নয়। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।
টীকা
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।