تُولِجُ ٱلَّيۡلَ فِي ٱلنَّهَارِ وَتُولِجُ ٱلنَّهَارَ فِي ٱلَّيۡلِۖ وَتُخۡرِجُ ٱلۡحَيَّ مِنَ ٱلۡمَيِّتِ وَتُخۡرِجُ ٱلۡمَيِّتَ مِنَ ٱلۡحَيِّۖ وَتَرۡزُقُ مَن تَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ
রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার
আপনি রাতকে দিনের মধ্যে প্রবেশ করান(১) এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। (২) আর মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন।(৩) আর যাকে চান অপরিমিত রিযক দান করেন।
টীকা
(১) ফলে রাতের চেয়ে দিন দীর্ঘায়িত হয়।
(২) ফলে রাত দিনের চেয়ে দীর্ঘায়িত হয়।
(৩) যেমন: ফসলকে দানা থেকে এবং মু’মিনকে কাফির থেকে। অন্যদিকে মুরগী থেকে ডিম এবং মু’মিন থেকে কাফির।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।