মূল অংশে যান

আল-আহযাব ৩৩:৫১

পুরো সূরা পড়ুন

۞ تُرۡجِي مَن تَشَآءُ مِنۡهُنَّ وَتُـٔۡوِيٓ إِلَيۡكَ مَن تَشَآءُۖ وَمَنِ ٱبۡتَغَيۡتَ مِمَّنۡ عَزَلۡتَ فَلَا جُنَاحَ عَلَيۡكَۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن تَقَرَّ أَعۡيُنُهُنَّ وَلَا يَحۡزَنَّ وَيَرۡضَيۡنَ بِمَآ ءَاتَيۡتَهُنَّ كُلُّهُنَّۚ وَٱللَّهُ يَعۡلَمُ مَا فِي قُلُوبِكُمۡۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَلِيمٗا

রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার

হে নবী! স্ত্রীদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার (রাত্রি যাপনের) পালা তুমি পিছিয়ে দিতে পারো, যাকে ইচ্ছা কাছে রাখতে পারো; যাকে তুমি সরিয়ে রেখেছ তাকে যদি কামনা করো তাতে তোমার কোনো অপরাধ নেই; এ বিধান এ জন্য যে, তোমার স্ত্রীদের চক্ষু শীতল হবে, তারা কষ্ট পাবে না এবং তুমি তাদের যা দিয়েছো, তাতে তারা সবাই সন্তুষ্ট হবে। আর তোমাদের অন্তরে যা আছে(১) আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল।

টীকা

(১) স্বামীদের অন্তরে কোন স্ত্রীর তুলনায় অন্য স্ত্রীর প্রতি যে দুর্বলতা থাকে, সে সম্পর্কে আল্লাহ অবগত রয়েছেন।

শেয়ার করুন:

WhatsApp Facebook

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।