মূল অংশে যান

আল-ইনফিতার

الإنفطار

সূরা ৮২ মাক্কী ১৯ আয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ১

    إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ

    যখন আসমান বিদীর্ণ হবে।

  2. ২

    وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ

    আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।

  3. ৩

    وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ

    আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে।

  4. ৪

    وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ

    আর যখন কবরগুলো (মৃতদের পুনরুত্থানের জন্যে) উন্মোচিত করা হবে।

  5. ৫

    عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ

    তখন প্রত্যেকেই জানতে পারবে, সে আগে কী আমল প্রেরণ করেছে এবং পেছনে কী আমল ছেড়ে এসেছে।

  6. ৬

    يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ

    হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিল?

  7. ৭

    ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ

    যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন।

  8. ৮

    فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ

    যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেভাবেই তিনি তোমাকে গঠন করেছেন।

  9. ৯

    كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ

    কখনোই নয়; বরং তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার কর।

  10. ১০

    وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ

    আর নিশ্চয় তোমাদের ওপর সংরক্ষক ফিরিশতাগণ নিযুক্ত রয়েছে।

  11. ১১

    كِرَامٗا كَٰتِبِينَ

    সম্মানিত লেখকবৃন্দ,

  12. ১২

    يَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ

    তারা জানে তোমরা যা করো।

  13. ১৩

    إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِي نَعِيمٖ

    নিশ্চয় সৎকর্মপরায়ণরা (কিয়ামত দিবসে) থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে (জান্নাতে) ।

  14. ১৪

    وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِي جَحِيمٖ

    আর নিশ্চয় পাপাচারীরা থাকবে (জাহান্নামের) প্রজ্বলিত আগুনে।

  15. ১৫

    يَصۡلَوۡنَهَا يَوۡمَ ٱلدِّينِ

    প্রতিদান দিবসে তারা সেখানে প্রবেশ করবে।

  16. ১৬

    وَمَا هُمۡ عَنۡهَا بِغَآئِبِينَ

    আর তারা সেখান থেকে অনুপস্থিত থাকতে পারবে না।(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  17. ১৭

    وَمَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    হে রাসূল! কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

  18. ১৮

    ثُمَّ مَآ أَدۡرَىٰكَ مَا يَوۡمُ ٱلدِّينِ

    তারপর বলছি, কিসে তোমাকে জানাবে প্রতিদান দিবস কী?

  19. ১৯

    يَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسٞ لِّنَفۡسٖ شَيۡـٔٗاۖ وَٱلۡأَمۡرُ يَوۡمَئِذٖ لِّلَّهِ

    সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। আর সেদিন সকল কর্তৃত্ব হবে আল্লাহর।

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।