আল-ইনশিকাক
الإنشقاق
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
১
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
যখন আসমান বিদীর্ণ হবে।
-
২
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে।
-
৩
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
আর যখন জমিনকে (টেনে) সম্প্রসারিত করা হবে।
-
৪
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
আর জমিন তার মধ্যে যা (১) রয়েছে, তা নিক্ষেপ করবে এবং একেবারে শূন্য হয়ে যাবে।
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৫
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটা তো তাকে করতেই হবে।
-
৬
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
হে মানুষ! তোমার রবের কাছে পৌঁছতে অবশ্যই তোমাকে (ভালো কিংবা মন্দ কাজের মাধ্যমে) কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর (কিয়ামত দিবসে) তুমি তাঁর সাক্ষাৎ পাবে।
-
৭
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;
-
৮
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
তার হিসাব-নিকাশ অত্যন্ত সহজভাবেই নেওয়া হবে।
-
৯
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
আর সে তার পরিবার-পরিজনের কাছে প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে।
-
১০
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পিছনদিক থেকে (বাম হাতে) দেয়া হবে,
-
১১
فَسَوۡفَ يَدۡعُواْ ثُبُورٗا
সে তখন (হতাশা ও ভয়ে) নিজের ধ্বংসকে (মৃত্যুকে) ডাকতে থাকবে।
-
১২
وَيَصۡلَىٰ سَعِيرًا
আর সে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
-
১৩
إِنَّهُۥ كَانَ فِيٓ أَهۡلِهِۦ مَسۡرُورًا
নিশ্চয় সে (দুনিয়াতে) তার পরিবার-পরিজনদের মধ্যে (কুফরী ও পাপাচার নিয়ে) আনন্দে ছিল।
-
১৪
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ
নিশ্চয় সে মনে করত যে, সে কখনো (পুনর্জীবনে) ফিরে যাবে না।
-
১৫
بَلَىٰٓۚ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرٗا
হ্যাঁ, নিশ্চয় তার রব তার প্রতি সম্যক দৃষ্টি দানকারী।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
১৬
فَلَآ أُقۡسِمُ بِٱلشَّفَقِ
অতঃপর আমি শপথ করছি, পশ্চিম আকাশের লালিমার!
-
১৭
وَٱلَّيۡلِ وَمَا وَسَقَ
আর রাতের শপথ এবং সে যা কিছু নিজের মধ্যে একত্র করে তার।
-
১৮
وَٱلۡقَمَرِ إِذَا ٱتَّسَقَ
আর চাঁদের শপথ, যখন তা পরিপূর্ণ হয়।
-
১৯
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَن طَبَقٖ
অবশ্যই তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করবে।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
২০
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُونَ
অতএব তাদের কী হলো যে, তারা ঈমান আনছে না?
-
২১
وَإِذَا قُرِئَ عَلَيۡهِمُ ٱلۡقُرۡءَانُ لَا يَسۡجُدُونَۤ۩
আর যখন তাদের কাছে আল-কুরআন তিলাওয়াত করা হয়, তখন তারা সাজদা করে না।
-
২২
بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ يُكَذِّبُونَ
বরং কাফিররা মিথ্যারোপ করে।
-
২৩
وَٱللَّهُ أَعۡلَمُ بِمَا يُوعُونَ
আর তারা যা অন্তরে পোষণ করে আল্লাহ তা সবিশেষ পরিজ্ঞাত।
-
২৪
فَبَشِّرۡهُم بِعَذَابٍ أَلِيمٍ
অতএব ( রাসূল!) তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।
-
২৫
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونِۭ
কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান (জান্নাত)।
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।