মূল অংশে যান

আল-বুরূজ

البروج

সূরা ৮৫ মাক্কী ২২ আয়াত

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

  1. ১

    وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ

    গ্রহ-নক্ষত্র শোভিত আসমানের শপথ!

  2. ২

    وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ

    আর প্রতিশ্রুত দিনের শপথ!

  3. ৩

    وَشَاهِدٖ وَمَشۡهُودٖ

    আর শপথ সাক্ষ্যদাতার (নবীর) এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার (উম্মতের)!(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  4. ৪

    قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ

    ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  5. ৫

    ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ

    (যে কুণ্ডে ছিলো) ইন্ধনপূর্ণ আগুন।

  6. ৬

    إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ

    যখন তারা অগ্নিভরা কুণ্ডের কিনারায় উপবিষ্ট ছিলো।

  7. ৭

    وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ

    আর মুমিনদের সাথে তারা যা করছিল তার প্রত্যক্ষদর্শী ছিলো।(১)

    আয়াতটির পাতা

    টীকা আসছে…

    টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা

  8. ৮

    وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ

    আর তারা মু’মিনদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিলো।

  9. ৯

    ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ

    (সেই আল্লাহ) যিনি আসমানসমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্বের একচ্ছত্র অধিপতি। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।

  10. ১০

    إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ

    নিশ্চয় যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে (এক আল্লাহর উপর ঈমান আনার কারণে)শাস্তি দিয়েছে, তারপর তারা (এ অন্যায়ের জন্য) তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।

  11. ১১

    إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُمۡ جَنَّٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُۚ ذَٰلِكَ ٱلۡفَوۡزُ ٱلۡكَبِيرُ

    নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে জান্নাত; যার তলদেশে প্রবাহিত হবে ঝর্ণাসমূহ। এটাই বিরাট সফলতা।

  12. ১২

    إِنَّ بَطۡشَ رَبِّكَ لَشَدِيدٌ

    নিশ্চয় তোমার রবের পাকড়াও বড়ই কঠিন।

  13. ১৩

    إِنَّهُۥ هُوَ يُبۡدِئُ وَيُعِيدُ

    নিশ্চয় তিনি সৃষ্টির সূচনা করেন এবং তিনিই এগুলো পুনরায় সৃষ্টি করবেন।

  14. ১৪

    وَهُوَ ٱلۡغَفُورُ ٱلۡوَدُودُ

    আর তিনি অত্যন্ত ক্ষমাশীল, প্রেমময়।

  15. ১৫

    ذُو ٱلۡعَرۡشِ ٱلۡمَجِيدُ

    মহা সম্মানিত আরশের অধিপতি,

  16. ১৬

    فَعَّالٞ لِّمَا يُرِيدُ

    তিনি তা-ই করেন, যা তিনি চান।

  17. ১৭

    هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡجُنُودِ

    হে রাসূল! তোমার কাছে কি সৈন্যবাহিনীর সংবাদ পৌঁছেছে?

  18. ১৮

    فِرۡعَوۡنَ وَثَمُودَ

    ফির‘আউন ও সামূদের?

  19. ১৯

    بَلِ ٱلَّذِينَ كَفَرُواْ فِي تَكۡذِيبٖ

    বরং কাফিররা মিথ্যারোপে লিপ্ত।

  20. ২০

    وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطُۢ

    আর আল্লাহ তাদের পেছন দিক থেকে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন।

  21. ২১

    بَلۡ هُوَ قُرۡءَانٞ مَّجِيدٞ

    বরং এটা সম্মানিত আল-কুরআন।

  22. ২২

    فِي لَوۡحٖ مَّحۡفُوظِۭ

    সুরক্ষিত ফলকে (আল-লাওহুল মাহফূযে) লিপিবদ্ধ।

অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.

আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).

এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।