আত-তীন
التين
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ
-
১
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
শপথ ‘তীন (ডুমুর) ও যায়তূন (জলপাই) ’ এর।
-
২
وَطُورِ سِينِينَ
শপথ ‘সিনাই’ পর্বতের,
-
৩
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
শপথ এই নিরাপদ নগরীর (মক্কার)।
-
৪
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ
অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
-
৫
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।(১)
টীকা আসছে…
টীকা আনা গেল না। আয়াতের পাতা খুলে দেখুন। আয়াতটির পাতা
-
৬
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার (জান্নাত)।
-
৭
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
সুতরাং, (হে মানুষ! এত নিদর্শনাবলি প্রত্যক্ষ করার পরে) এরপরও কীসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?
-
৮
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
অনুবাদ: রাওয়াদ ট্রান্সলেশন সেন্টার. উৎস: QuranEnc.com, সর্বশেষ মিলিয়ে দেখা: ২৬ অক্টোবর ২০২৬.
আরবি পাঠ: বাদশাহ ফাহাদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স. সূরার তথ্য: Tanzil.net (CC BY 3.0).
এটি কুরআনের অর্থের অনুবাদ। মানুষের যেকোনো কাজের মতো এতে ভুল থাকতে পারে।